শীতে জুতা-মোজা পরলে পায়ের গন্ধ কীভাবে দূর করবেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

শীতের সঙ্গে জুতা-মোজা পরাও বেড়ে গেছে। তবে জুতা মোজা পরলে অনেকেরই পায়ে গন্ধ হয়। এ জন্য মানুষের সামনে বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয়।

অনেকে অফিসে বসে পা ঘেমে গেলেও জুতা খুলতে পারেন না এ ভয়ে। কোথাও দাওয়াতে গেলেও লজ্জিত হতে হয়।

Manual5 Ad Code

এমন পরিস্থিতিতে ঘরোয়া কিছু পদ্ধতিতে দূর করতে পারেন পায়ের গন্ধ। জি নিউজের এক প্রতিবেদনে সেগুলো জেনে নিই।

Manual3 Ad Code

১. জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। তখন আর দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতায় বেকিং সোডা ব্যবহার করবেন না।

২. পুরোনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরদিন সেই মোজা পরে জুতা পায়ে দিন।

Manual3 Ad Code

৩. জুতার মধ্যে এক টুকরো ফ্যাব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। গন্ধ একেবারে দূর হয়ে যাবে।

৪. স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

Manual2 Ad Code

৫. কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠান্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code