বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের উন্নতি

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) পর্যালোচনায় বাংলাদেশে গণতন্ত্রের উন্নতি ঘটেছে। ২০২১ সালে গণতন্ত্রের সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

 

বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে এ রিপোর্ট প্রকাশিত হয়। ২০২১ সালের সূচকে ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে বাংলাদেশ চলতি বছর ৭৫তম স্থানে মিশ্র গণতন্ত্রের দেশের তালিকায় আছে।

Manual7 Ad Code

২০২০ সালে এই সূচকে একই স্কোর নিয়ে ৭৬তম স্থানে ছিল। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮০তম ছিল। একই সূচকে ২০১৮ সালে ৮৮তম স্থানে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৫৭।

Manual5 Ad Code

 

এবার পাঁচটি মানদণ্ড অনুসরণ করে তালিকাটি প্রকাশ করা হয়েছে। এগুলো হলো– নির্বাচন প্রক্রিয়া ও  বহুদলীয় ব্যবস্থা, ফাংশনিং অব গভর্নমেন্ট বা সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং সিভিল লিবার্টিস বা নাগরিক অধিকার।

Manual5 Ad Code

 

এই সূচকে ৯ দশমিক ৭৫ স্কোর নিয়ে গত বছরের মতো সবার ওপরে আছে নরওয়ে। নিউজিল্যান্ড আছে দ্বিতীয় স্থানে, স্কোর ৯ দশমিক ৩৭। ৯ দশমিক ২৭ স্কোর নিয়ে ফিনল্যান্ড আছে তৃতীয় স্থানে।

 

এ তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারত আছে ৪৬ নম্বরে, শ্রীলংকা ৬৭, ভুটান ৮১, নেপাল ১০১, পাকিস্তান ১০৪ নম্বরে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code