মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের পক্ষ থেকে রিকশা বিতর

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টঃ

কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দুস্থদের মাঝে রিকশা বিতরণ করেছে আমেরিকা ভিত্তিক ঐতিহ্যবাহী সামাজিক কল্যাণমূলক সংগঠন ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’। মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় সাতটি দরিদ্র পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে রিকশা প্রদান করা হয়।

গত সোমবার মৌলভীবাজার পৌরসভার হলরুমে সংগঠনের পক্ষ থেকে মেয়র ফজলুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দরা রিকশাগুলো দরিদ্র পরিবারের হাতে তুলে দেন।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সিদ্দিকুল হাসান, প্রচার সম্পাদক সৈয়দ ফাহমি, সাংবাদিক ও সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ, সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সমাজসেবক ইউসুফ আলী, পৌরসভার কাউন্সিলর ফয়ছল আহমদ, সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, ব্যবসায়ী টিপু চৌধুরী, মানবাধিকারকর্মী আব্দুল ওহাব পান্না, ক্রিড়া সংগঠক এ কে এম আকলু, ব্যবসায়ী মহিম দে, সমাজকর্মী আব্দুল কাইয়ুম, শাহাদাত হোসাইন, লন্ডন প্রবাসী ও ব্যবসায়ী সাজু, সাংবাদিক মামুনুর রশিদ চৌধুরী মসু প্রমুখ।

রিকশা বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে সাতটি রিকশা দুস্থদেরকে দেওয়ার জন্য প্রসংশা করেন।

Manual3 Ad Code

সভায় মেয়র ফজলুর রহমান বলেন, প্রবাসীরা যেকোনো দুর্যোগসহ সবসময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। সাতটি দরিদ্র পরিবারকে উপার্জনের ব্যবস্হা করে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সকল সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আর্ত ও মানবতার সেবায় অতীতের ন্যায় ভবিষ্যতেও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক কাজ করতে বদ্ধপরিকর।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code