সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য পদে নিয়োগ পেলেন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি  ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নিয়োগ পেলেন  লেখক – সাংবাদিক সুব্রত চৌধুরী। সম্প্রতি  আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল  তাঁকে এই পদে নিয়োগ দেন। তাঁর এই নিয়োগ আটলান্টিক সিটির কাউন্সিল সভায়ও অনুমোদিত হয়।তাঁর এই  নিয়োগ
আগামী ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত  বলবৎ থাকবে।আগামী  ১৮  জানুয়ারি, মংগলবার   আটলান্টিক সিটির  ক্লার্ক  এর কাছে তিনি শপথ নেবেন।
সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। পটিয়া উপজেলার কচুয়াই
গ্রামের বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জেষ্ঠ্য সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন।

কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন। তিনি ইতোমধ্যে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে “কংগ্রেসনাল প্রোকমেশন”, সাবেক নিউজার্সি রাজ্য সিনেটর ক্রিস এ ব্রাউন এর কাছ থেকে “সিনেট কমেনডেসন” লাভ করেছেন। সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পত্র- পত্রিকায়  ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।

Manual5 Ad Code

তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচিত সদস্য। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এর কার্যকরী কমিটিরও সদস্য।তিনি আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর সহ সভাপতির পদ অলংকৃত করছেন।

Manual4 Ad Code

সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। তিনি আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক কমিটির নির্বাচিত কমিটি পারসন।
সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেটস প্রেস এজেন্সির একজন গর্বিত সদস্য। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

Manual3 Ad Code

সুব্রত চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন।

সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকা বাংলাদেশ   প্রেস    ক্লাব এর সভাপতি রাশেদ আহমেদ ও সাধারন সম্পাদক  মো.  আবুল কাশেম, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ এর সম্পাদক লাবলু আনসার, এটিএন বাংলা ইউএসএর প্রধান কানু দত্ত, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড: রাব্বি আলম, নিউজ পোর্টাল এডিটরস ফোরাম এর সাধারণ সম্পাদক শাহ জে চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বাংলাদেশ আমেরিকা রিপাবলিকান পার্টির সহসভাপতি রওশন উদদীন, বাংলাদেশ আমেরিকা লায়ন্স কাবের সভাপতি ফারুক তালুকদার, সাধারণ সম্পাদক কনক রাউথ, আটলানটিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি বার্ট লোপেজ, লা কাসা ডোমিনিকানা নিউজার্সির সভাপতি লুইস রড্রিগেজ, পাকিস্তানী কমিউনিটি নেতা আমীর কাশ্মীরি, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদদীন এমরান, বিএনপি অব নিউজার্সি স্টেট সাউথ এর আহবায়ক গিয়াসউদদীন পাঠান ও সদস্য সচিব মোঃ দিদার, জাগরনী কালচারাল সোসাইটির ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান গোপাল সি ঘোষ, আটলান্টিক সিটির কাউন্সিলর মোঃ হোসাইন মোরশেদ, কাউন্সিলর এম আনজুম জিয়া, জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি আমিরুল ইসলাম টফি, সাধারণ সম্পাদক সৈয়দ শহীদ, এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সাধারণ সম্পাদক বিনোদ ভেলোর প্রমুখ।

Manual3 Ad Code

সুব্রত চৌধুরী   আটলান্টিক সিটি  ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে নিয়োগ  পাওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code