এফবিসিসিআইয়ের আমন্ত্রণে ইউরোপের ব্যবসায়ী প্রতিনিধিদল এখন ঢাকায়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনের আমন্ত্রণে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকায় পৌঁছেছে ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি কাজী এনায়েত উল্লাহ। এই সফরে দুই সংগঠনের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual8 Ad Code

সভায় ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা এবং ইউরোপ থেকে বাংলাদেশে ব্যবসায় আগ্রহী ব্যক্তিদের উপযুক্ত পরিবেশ, নিরাপত্তা, বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা, পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নসহ নানা বিষয় প্রাধান্য পাবে বলে আশা করা যাচ্ছে।

Manual3 Ad Code

১৩ ফেব্রুয়ারি রোববার ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিনিধিদলকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান এফবিসিসিআইয়ের সহসভাপতি এম এ মোমেন ও সৈয়দ আলমাস কবির।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রধান কার্যালয়ে ইউরোপের সাথে বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই করে এফবিসিসিআই এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code