

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজ সারা দেশের সব মহানগর গুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ চলছে, আজ সারা বাংলাদেশের মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এই সরকার ১০টাকা করে চাল খাওয়াবে বলে সাধারন মানুষকে বলেছিল। এভাবে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের না কমিয়ে দাম বার বার বাড়িয়ে চলছে।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালীর পংকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী, চেয়ারপার্সনের উউপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খান, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহিন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনউদ্দিন সোহেল, সদস্যবৃন্দের মধ্যে আমির হোসেন, মাহবুব কাদির শাহী, আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দীকি খালেদ, মুর্শেদ আহমদ মুকুল, আফজল উদ্দিন, মাহবুব চৌধুরী, আবুল কালাম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আনসার উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর সভাপতি ইউনুস মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জাসাস মহানগরের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আহমদ, কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, কৃষকদল আহ্বায়ক শহীদ আহমদ মহানগর যুবদলের সদস্য সচিব শাহ্ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে এহসান রাব্বী, জেলা ছাত্রদলেল সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম প্রমুখ।