কোম্পানীগঞ্জে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে ।

শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয় । ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পালিত হয়েছে ‘৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস’।

Manual1 Ad Code

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্য।

Manual7 Ad Code

 

 

Manual3 Ad Code

উপজেলা ই-সার্ভিস অফিসার মোঃ নাঈম হাসানের সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকার এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান আহমেদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল হক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল আলম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হুসেন আহমদ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন লাল সাহা, পল্লী বিদ্যুতের ডিজিএম সিরাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, তথ্যসেবা কর্মকর্তা রোখসানা আক্তার রত্না, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব প্রমুখ।

পরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে সম্প্রচারিত ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code