

রমজান মহান আল্লাহর অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ এবং তাঁর সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগসংবলিত একটি মাস। কাল থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস।
গাল্ফ নিউজ জানিয়েছে, সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকেই শুরু হচ্ছে রোজা।
খবরে বলা হয়েছে, শুক্রবার (১ এপ্রিল) সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে রমজানের চাঁদ দেখা গেছে। সৌদির চাঁদ পর্যবেক্ষণ কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ-আল-খুদাইরি এ তথ্য নিশ্চিত করেছেন।