প্রথম টেস্ট শেষে দেশে ফিরবেন তাসকিন-শরিফুল

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : দলের বোলিং লাইন-আপে অন্যতম ভরসা তাসকিন আহমেদ। অভিষেকের পর থেকে দুর্দান্ত সার্ভিস দিয়ে যাচ্ছেন তরুণ পেসার শরিফুল ইসলামও। তবে ডারবান টেস্ট শেষে দুজনকেই ফিরে আসতে হবে দেশে।

Manual2 Ad Code

শরিফুল প্রথম টেস্ট খেলতে পারেননি চোটের কারণে, তাসকিন প্রথম ইনিংস চলাকালীন কাঁধে চোট পেয়েছেন। তাই দুজনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।

Manual6 Ad Code

প্রথম টেস্ট শেষে দুজনের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সোমবার গণমাধ্যমকে নান্নু বলেছেন, ‘এই টেস্ট ম্যাচের পর তাসকিন ও শরিফুল দেশে ফিরে আসবে। তাদের শারীরিক পরিস্থিতি কেমন সেটা আমরা তারা ফেরার পর পর্যবেক্ষণ করব। তাসকিন কীভাবে চোট পেয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।’

Manual5 Ad Code

তাসকিন ও শরিফুলের দেশে ফিরে আসায় দ্বিতীয় টেস্টে সমস্যা হবে না বলে নান্নু বলেছেন, ‘(তাসকিন ও শরিফুল ছাড়াও) স্কোয়াডে আরও চার পেসার রয়েছে। তাই আমাদের সবদিক ঠিকঠাক আছে।’

Manual5 Ad Code

ডারবানে প্রথম টেস্ট শেষ হবে ৪ এপ্রিল। এরপর আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code