সিলেটে আগুনে দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকার ক্ষতি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর পূর্ব দরগাগেইটস্থ বেবী গার্ডেন নামের শিশু পণ্যের একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

আগুনে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আখতার চৌধুরী রুবেল।

Manual3 Ad Code

জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর পূর্ব দরগাহ গেইটের ‘বেবি গার্ডেন’ নামক এই দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিাসের একাধিক টিম এসে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

‘বেবি গার্ডেন’র ম্যানেজার মো. শাহরিয়ার জানান, আগুন প্রথমে নিরাপত্তাকর্মীর নজরে আসে। পরে দোকানের উপরে থাকা স্টাফদের ডেকে বিষয়টি জানান নিরাপত্তাকর্মী। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে একাধিক টিম এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এর আগেই দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

Manual7 Ad Code

দোকানটিতে শিশুদের কাপড় ও খাদ্যপণ্যসহ বিভিন্ন জিনিস ছিলো বলে জানান শাহরিয়ার।

Manual4 Ad Code

এদিকে, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আখতার চৌধুরী রুবেল এর ব্যবসা প্রতিষ্ঠান পূর্ব দরগাহ্ গেইটস্থ বেবী গার্ডেন-এ আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি তাহমিন আহমদ গভীর দুঃখ প্রকাশ করেছেন। তার এ বিরাট আর্থিক ক্ষতির প্রতি সমবেদনা জানিয়ে চেম্বার সভাপতি বলেন, এধরণের দূর্ঘটনা এড়াতে আমাদের সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর-কে সামনে রেখে এধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে-এজন্য তিনি সকল ব্যবসায়ীদেরকে সতর্ক থাকার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code