জৈন্তাপুরে চা-শ্রমিকদের মধ্যে চেকের মাধ্যমে অর্থ বিতরণ
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual2 Ad Code
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
সিলেট জৈন্তাপুর উপজেলার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্ম সূচির আওতায় উপজেলার ৫টি চা-বাগানের ৭ শত ৩৩ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা চেকের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
১২ মে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জৈন্তাপুর উপজেলার লালাখাল চা-বাগানের শ্রমিকদের মধ্যে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজসেবা কার্যালয়’র উদ্যোগে নগদ অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান কামাল আহমদ।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সমাজসেবা’র সুপারভাইজার আলতাফুর রহমান’র পরিচালনায় অর্থ বিতরনী আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক এম.লিয়াকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.ক. আজাদ ভূইয়া , চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল , উপজেলা শ্রমিকলীগ’র সভাপতি ফারুক আহমদ , লালাখাল চা-বাগান’র ব্যবস্থাপক অলিউর রহমান, নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক নূর উদ্দিন, শাহ আলম বেপারী, উপজলা মুক্তিযাদ্ধা সন্তান কামান্ড’র সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু প্রমুখ।