বিয়ানীবাজার উপজেলায় প্রথম করোনা রোগী সনাক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
বিয়ানীবাজার (সিলেট) :
বিয়ানীবাজার উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম আকবর হোসেন (৩৫)। তার বাড়ি টাঙ্গাইলে। গত ১৮ এপ্রিল সে টাঙ্গাইল থেকে গাজীপুর শশুরবাড়ি হয়ে মোটরসাইকেলযোগে বিয়ানীবাজারে ফিরে আসেন আকবর হোসেন। সে পৌরশহরের নয়াগ্রাম এলাকার মৃত ছয়ফুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। টাঙ্গাইল ফেরত ওই যুবক বিয়ানীবাজার পৌরশহরের টাঙ্গাইল মুসলিম জুয়েলার্সের কারিগর।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে বাড়িটি লকডাউন করেছেন।
জানা গেছে, আকবর হোসেনের বাড়ি টাঙ্গাইলে। সে গত ১৮ এপ্রিল সে টাঙ্গাইল থেকে গাজীপুর শশুরবাড়ি হয়ে মোটরসাইকেলযোগে বিয়ানীবাজারে আসে। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ টিম তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বিশেষায়িত ল্যাবে প্রেরণ করেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের ওই ব্যক্তির করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের বিশেষায়িত ল্যাব দায়িত্বশীলরা।
পরে পৌর এলাকার নয়াগ্রামে করোনা পজেটিভ ওই রোগীর বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, টিএইচও মোয়াজ্জেম আলী খান চৌধুরী, ওসি অবনী শংকর করসহ স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়ার জন্য একটি বিশেষায়িত এম্বুলেন্স আনা হচ্ছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, আক্রান্ত ব্যক্তিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা পৌর এলাকার নয়াগ্রামে অবস্থান করছি। আক্রান্ত ব্যক্তি তার বসতবাড়িতে অবস্থান করছেন। তার বসতবাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তাছাড়া ইতোমধ্যে তার সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইন নিশ্চিত করতেও আমরা কাজ করছি।
এদিকে, গত ৬ দিনে করোনা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। পাশাপাশি কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য প্রশাসনকে অবগত করতে বলেন তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code