কুলাউড়ায় চা-শ্রমিকদের মাঝে চেক বিতরণ করলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:

চা-শ্রমিক’দের জীবন মান উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসাবে কুলাউড়া উপজেলার ১৯ টি চা বাগানে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জন পতি ৫ হাজার টাকা হারে ৩ হাজার ৭শত ৩৫টি পরিবারকে মোট ১কোটি ৮৬ লক্ষ ৭৫হাজার টাকা প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার ৩১ আগস্ট বিকেলে এ কর্মসূচীর অংশ হিসাবে চাতলাপুর চা-বাগানের ৫৫০টি চা শ্রমিক পরিবারে জন প্রতি ৫ হাজার টাকা হারে মোট ২৭লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জনাব আলী, কুলাউড়া সামজসেবা অফিসার মো. ইব্রাহিম হোসাইন, চাতলাপুর চা-বাগানের ম্যানেজার মো: কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগনেতা শফিউল ইসলাম শফি।

Manual8 Ad Code

এছাড়াও উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code