ব্যবসায়ী সিন্ডিকেটদের বিচারের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : দেশে বাজারে একের পর নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দেশে খাদ্যপণ্যের কোনো সংকট না থাকলেও সরকার কোনোভাবেই মূল্যবৃদ্ধি রোধ করতে পারছে না। এ অবস্থায় জনগণের তীব্র দুর্ভোগের জন্য দায়ী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় রপ্তানি ট্রফি-২০১৭-১৮’ হস্তান্তর অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

রাষ্ট্রপতি বলেন, ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে, যাতে কিছু অসাধু লোকের জন্য পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

তিনি বলেন, একটি মুক্ত বাজার অর্থনীতিতে, সরবরাহ এবং চাহিদার অবস্থা বিবেচনা করে পণ্যের দাম নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের এখানে চাহিদা ও সরবরাহের সমন্বয়হীনতা নয় বরং কারসাজি করে পণ্যের দাম বাড়ানো হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।

Manual7 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে আবদুল হামিদ বলেন, বাংলাদেশে রমজানসহ বিভিন্ন উৎসবকে সামনে রেখে কোনো কোনো পণ্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। কিন্তু বিশ্বের অনেক দেশেই এসব উৎসব উপলক্ষে পণ্যের দাম কমে যায়।

Manual6 Ad Code

ইসলামের দৃষ্টিতে ব্যবসাকে একটি উত্তম পেশা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একজন ব্যবসায়ী, উৎপাদক, বিনিয়োগকারী বা রপ্তানিকারক হিসেবে সমাজের প্রতিও আপনার দায়িত্ব রয়েছে। জনগণের কষ্টের কথা না ভেবে শুধু নিজেদের লাভের কথা ভাবলে চলবে না।

তিনি বলেন, এখানে (বাংলাদেশে) কোনো উৎসব এলেই দেখা যায়, উৎসবকে পুঁজি করে কীভাবে জনগণের পকেট কাটা যায়, তা দেখার অপেক্ষায় থাকে ক্ষুদ্র ও দানব ব্যবসায়ীদের একটি অংশ।

এ সময় দুষ্ট চক্ররা যাতে কারসাজির মাধ্যমে মানুষের দুর্ভোগ বাড়াতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক, আমলা এবং সরকার কর্তৃক সমন্বিত পদক্ষেপ নেওয়ার উপরও জোর দেন রাষ্ট্র প্রধান। সূত্র : বাসস

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code