কারাগারে বেশিরভাগই মাদক মামলার আসামি: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

দেশের জেলখানায় ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া তিনি আরও জানান, কারাগারে যেসব আসামি রয়েছে তারা বেশিরভাগই মাদক মামলার আসামি। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্রের (ওয়েসিস) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ‘এখন কেউ প্রকাশ্যে ধূমপান করে না। তামাকের বিরুদ্ধে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম—তাতে মনে হয় আমরা মোটামুটি সফল হয়েছি।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলেছেন। এ বিষয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক থেকে সবাইকে বিরত রাখতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে তাদের জানাতে হবে। আইজি সাহেব বলেছেন, মাদক আমাদের দেশে তৈরি হয় না। এমনকি ফেনসিডিলও আমরা তৈরি করতে দিই না।’

Manual5 Ad Code

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘হেরোইন-ইয়াবার পরে আসছে ভয়ানক মাদক এলএসডি। এই এলএসডি যে কতটা ভয়ানক তা আপনারা ইতোমধ্যে দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিজের গলা নিজে কাটতে গিয়েছিল, সেই দৃশ্যও আপনারা দেখেছেন। আপনাদের ঐশীর কথাও মনে আছে। আপনাদের সন্তান যখন মাদকাসক্ত হয় তখন প্রকাশ করতে চান না। ভাবেন সমাজের মানুষ কী বলবে।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চলে আমাদের সরকারি একটি মাদক নিরাময় হাসপাতাল রয়েছে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি নিজে একবার এই হাসপাতাল দেখতে যাবেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এটা নিয়ন্ত্রণ করে। এই হাসপাতালে অনেক কিছু নেই, অনেক সমস্যা। তারপরেও হাসপাতালটি চলছে। আপনাদের সন্তান যখন মাদকাসক্ত হয়, আপনারা তখন প্রকাশ করতে চান না। যখন ক্ষতি হয়ে যাবে, তখন কেঁদেও কূল পাবেন না। মাদকাসক্তির হার হ্রাসের মাধ্যমে আমরা যদি ৮০ লাখ মাদকাসক্ত থেকে ৮ লাখেও আনতে পারি, এটাও আমাদের একটা সফলতা বয়ে আনবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code