কাল মোদি-বাইডেন ভার্চুয়াল বৈঠক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে রাশিয়ার আক্রমণে অবস্থান নিয়ে পশ্চিমাদের চাপে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (১১ এপ্রিল) ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর এনডিটিভির।

Manual8 Ad Code

এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দক্ষিণ এশিয়া, ইন্দো-প্রশান্ত ও বৈশ্বিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। ভার্চুয়াল বৈঠকের ফলে দ্বিপক্ষীয় বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে উচ্চ পর্যায়ে নিয়মিত উদ্যোগ জারি রাখার পথ সুগম করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়েছে, মোদি-বাইডেনের আলোচনায় ইউক্রেন পরিস্থিতি উঠে আসতে পারে।

ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করেনি ভারত। এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে দিল্লির পক্ষ থেকে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। উল্টো রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনা অব্যাহত রেখেছে দেশটি। বিষয়টি যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ভালোভাবে নিচ্ছে না।

Manual7 Ad Code

সূত্র : এনডিটিভি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code