দুই বছর পর আবারও সারাদেশে বর্ষবরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দুই বছর পর আবারও বাংলা বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে সারাদেশ। পুরানো সব জঞ্জালকে ধুয়ে মুছে ফেলে নতুন বছরে ভালো কিছু করার প্রত্যয়ে বরণ করা হচ্ছে বাংলা নতুন বছরকে। বর্ষবরণ উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আয়োজিত এসব অনুষ্ঠানের মধ্য রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ মিছিল, ছবি আঁকা, বৈশাখী মেলা ইত্যাদি।

আরটিভি নিউজের প্রতিনিধিদের পাঠানো সংবাদে জেলায় জেলায় বর্ষবরণ পালনের সংবাদ তুলে ধরা হলো।

চট্টগ্রাম : বাংলা বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে চট্টগ্রামবাসী। নগরের ডিসি হিল, সিআরবির শিরীষতলা, শিল্পকলা একাডেমি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে চলছে নতুন বছরকে বরণ করে নেওয়ার নানান আয়োজন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে বরণ করে নেন বাংলা নববর্ষকে।

বরিশাল : সূচনা সংগীত, ঢাকের শব্দ, মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা এবং রাখি পরিয়ে বরিশালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নববর্ষ ১৪২৯ উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসন, চারুকলা বিদ্যালয় বরিশাল, উদীচী শিল্পী গোষ্ঠী, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নানা সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে বর্ষ বরণের উৎসব উদযাপন করছে।

চাঁদপুর : করোনার কারণে দুই বছর পর সারাদেশের ন্যায় চাঁদপুরেও পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে হাসান আলী উচ্চবিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সমনে থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায়, লোকজ মোটিভ ফুটিয়ে তোলা হয়।

যশোর : যশোরে করোনার কারণে দুই বছর পর বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ বেশ জাঁকজমকপূর্ণ পালন হচ্ছে। তবে রমজানের কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭টা ১ মিনিটে যশোর পৌর-পার্কে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

নড়াইল : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে নড়াইলের সর্বস্তরের মানুষ।

আজ বৃহস্পতিবার বাংলা ১৪২৯ সালকে বরণ করে নিতে প্রভাতী সংগীত অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে লাঠিখেলা, হাড়িভাঙ্গা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা।

হিলি : হিলিতে মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ও মধ্য দিয়ে ১লা বৈশাখ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

Manual6 Ad Code

বরগুনা : বর্ণাঢ্য আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরগুনায় করা হয়েছে বর্ষবরণ-১৪২৯। প্রভাতি অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজো ও লোকসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সবশেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Manual8 Ad Code

গাইবান্ধা : বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে শেষ হয়।

নওগাঁ : নওগাঁয় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রা শুরু হয় জেলা স্কুল চত্বর থেকে। প্রধান প্রধান সড়ক ধরে বাজার এলাকা, বাটার মোড়, লিটন সেতু, ঔষধ পট্টি হয়ে পুরাতন কালেক্টরেট চত্বর বিয়াম ল্যাবরেটরি স্কুলে এসে শেষ হয়।

ঝালকাঠি : ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

রাজশাহী : ‘নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রাজশাহীর আলুপট্টি পদ্মাপারের বটতলায় শিরোনামে অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্য পরিবেশন হয়।

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় উপজেলা চত্বরে একটি র‌্যালী বের করা হয়।

নরসিংদী : নরসিংদীতে শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ উপলক্ষে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

Manual3 Ad Code

রাঙ্গামাটি : বাংলা নববর্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ এই শ্লোগানে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code