নিউইয়র্কের স্টেশনে হামলাকারী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফ্রাঙ্ক রবার্ট জেমস (৬২)।

বুধবার (১৩ এপ্রিল) রাতে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে গোলাগুলি এবং ‘স্মোক বোমা’ স্থাপনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর রয়টার্সের।

নিউইয়র্ক পুলিশ বলছে, এর আগে রবার্ট জেমস নিউইয়র্কে বিভিন্ন সময় নয়বার এবং নিউ জার্সিতে তিনবার গ্রেপ্তার হয়েছেন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের বাসিন্দাদের উদ্দেশে এক সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীকে আমরা ধরতে পেরেছি। আমরা এই শহরের জনগণকে রক্ষা করব। যারা নিউইয়র্কে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের আমরা গ্রেপ্তার করব।

Manual2 Ad Code

ব্রুকলিনের আটর্নির অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার রবার্ট জেমসকে আদালতে তোলা হবে।

Manual4 Ad Code

এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৩ জন আহত হয়।

Manual1 Ad Code

সূত্র : রয়টার্স

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code