গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন  :

Manual3 Ad Code

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। গত মঙ্গলবার (১২ এপ্রিল) ম্যানচেস্টারের স্থানীয় শাহপরান জামে মসজিদ অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরীর পরিচালনায় আয়োজনে ছিলেন সংগঠনের সহসভাপতি আনোয়ারুল আজিমসহ অন্যরা। শাহপরান মসজিদ কমিটি এবং গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে সভাপতি আনোয়ারুল আজিমের পরিচালনায় নানা বয়সী ও বিভিন্ন পেশার মানুষ ইফতার করেন।

Manual5 Ad Code

পবিত্র কোরআনে হাফেজ হওয়ার জন্য মোহাম্মদ আতেক চৌধুরী, মোহাম্মদ ফিদা চৌধুরী, সেলিম আহমদ, সাইদ চৌধুরী, ইউসুফ চৌধুরী, মুহাম্মদ চৌধুরী, হামীম আহমদকে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাহেদ মালেক, আনোয়ারুল আজিম, মুস্তাক আহমেদ, নাজমুল হক, রাশেদ চৌধুরী ও সুজন সিদ্দিকী হাফেজদের সম্মাননা প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code