বাংলাদেশকে ২১৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশকে ২৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে) প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক। করোনার অভিঘাত থেকে উত্তরণে যেকোনো খাতে ব্যয় করা যাবে এ ঋণ।

Manual1 Ad Code

সোমবার (১৮ এপ্রিল) ঢাকায় বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস।

Manual4 Ad Code

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে পারবে। ঋণের সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ।

এ ছাড়া বাংলাদেশ পাঁচ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বাংলাদেশকে ঋণের কোনো কিস্তি দিতে হবে না। বাকি ২৫ বছরের মধ্যে ঋণ পরিশোধ করলেই হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code