শিক্ষাখাতে সবচেয়ে বেশি ব্যয় করা উচিত : পরিকল্পনামন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : শিক্ষাখাতে সবচেয়ে বেশি ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Manual4 Ad Code

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে ‘শিক্ষার বাজেট, বাজেটের শিক্ষা: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, কোথায় আছি আমরা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষাখাতে আমাদের বাজেট বাড়াতে হবে। এই খাতেই আমাদের সবচেয়ে বেশি ব্যয় করা উচিত। আমাদের দেশের বড় সমস্যা হচ্ছে বাস্তবায়ন। আমরা অনেক কিছুই ভাবী কিন্তু বাস্তবায়ন হয় কম। তবে শিক্ষা নিয়ে আমি বলবো। আমি এটা নিয়ে বারবার কথা বলি সংসদে। সামনে আরও বেশি করে বললো। যেন শিক্ষায় বাজেট বাড়ানো হয়।

সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষাবঞ্চিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবি জানান।

Manual2 Ad Code

এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন এডুকেশন পলিসি ২০১০ ফরমুলেশন কমিটির সদস্য প্রিন্সিপাল কাজি ফারুক আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন হান্স লেমব্রেছট, ব্রিটিশ হাইকমিশনের ইনচার্জ এইচ ই জাবেদ প্যাটেল, কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স বাংলাদেশ সংসদের সদস্য এরোমা দত্ত এমপিসহ আরও অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code