কাঁচা আমের সুস্বাদু পুডিং তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লাইফস্টাইল ডেস্ক : পরিবেশে ক্রমশ তাপমাত্র বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে অস্বস্তিও। গরমে হাঁসফাঁস অবস্থা সবার। অনেকেরই গ্রীষ্মকাল পছন্দ নয়। কারও আবার গরম পছন্দ মৌসুমি ফলের জন্য। সারা বছর সবকিছু পাওয়া গেলেও আমের দেখা মেলে গরমে। এদিকে দেশের বাজারে উঠতে শুরু করেছে আম।

Manual6 Ad Code

অবশ্য এখন কাঁচা আমই বেশি। আম পাকতে এখনও খানিক দেরি। গরমে মন ও শরীর দুই-ই ঠান্ডা রাখতে, তাই বানাতে পারেন কাঁচা আমের পুডিং। চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের সুস্বাদু পুডিং তৈরির রেসিপি—

উপকরণ

Manual1 Ad Code

দুধ এক লিটার, কাঁচা আম বাটা এক কাপ, চিনি এক কাপ, কর্নফ্লাওয়ার আধ কাপ, এলাচ ৪টি ও ভ্যানিলা এসেন্স এক চামচ।

প্রণালি

Manual5 Ad Code

প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে জ্বালিয়ে নিন। জ্বাল দেওয়ার সময় দুধের মধ্যে গোটা এলাচ, চিনি, ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে নেড়ে নিন। অন্য একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ নিয়ে তার মধ্যে আম বাটা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভাল করে ফেটিয়ে নিন।

Manual1 Ad Code

এরপর দুধে আম দিয়ে ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে মাখন মাখানো বাটিতে পুডিং নামিয়ে নিন। কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে রাখুন। ঘণ্টাখানেক পর পুডিং জমে এলে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কাঁচা আমের পুডিং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code