আমেরিকা প্রবাসী কবি জাকির হোসেন ২য় কাব্যগ্রন্থ আমার মোনাজাত প্রকাশনার মোড়ক উম্মেচন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : আমেরিকা প্রবাসী কবি জাকির হোসেন চৌধুরীর ২য় কাব্যগ্রন্থ আমার মোনাজাত প্রকাশনার মোড়ক উম্মেচন করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর মিরের ময়দানস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এই মেরাড়ক উন্মোচন করা হয়।

নাট্যকার বাবুল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিক বলেন, কবি সাহিত্যিকগণ ভবিষ্যত বক্তা। আজ থেকে প্রায় পাঁচশত বছর আগে কবি সাহিত্যিকরা যেভাবে সমাজ নিয়ে তাদের চিন্তা ভাবনা রেখে গেছেন বর্তমান সময়ে সমাজ সেভাবেই পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, আলোচ্য কাব্যগ্রন্থে কবি তার মেধা ও মনন চিন্তায় বর্তমান সময়ের সামাজিক প্রেক্ষাপটকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেছেন। মুখ্য আলোচক কবি, প্রাবন্ধিক ও ভাষা গবেষক মোহাম্মদ শামছ উদ্দিন কাব্যগ্রন্থ আমার মোনাজাত প্রসঙ্গে তার মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, বিষয় নির্বাচন, সময়ের দাবী এবং কাব্যিক ব্যঞ্জনায় জাকির হোসেনের প্রতিটি কবিতা পাঠক মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের সদস্য আমাতুজ জোহরা রওশন জেবিন রুবা, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো চীফ কবীর আহমদ, চৌধুরি সালেহ ইবনে শিহাব।

Manual1 Ad Code

কবি ও গীতিকার সাইয়িদ শাহীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক মো. আব্দুল হক, গীতিকবি হরিপদ চন্দ, কবি ও বাচিকশিল্পী মামুন সুলতান।

Manual8 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি জাহান আরা জায়গীরদার, ইফতেকার শামীম, সুলতানা রাজিয়া আছমা, শিক্ষক জসীম উদ্দীন, জালাল জয়, মেঘনাদ মেঘ, সৈয়দ মোক্তদা হামিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code