জকিগঞ্জে আ. লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই সম্পন্ন করা হয়েছে। ২৯ নভেম্বর বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রার্থী মনোনয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নেতাকর্মীদের ভোটের ভিত্তিতে প্রার্থী বাছাই চুড়ান্ত হয়।

Manual3 Ad Code

জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল আল কবির, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, নির্বাহী সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, মহানগর আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান রহমান সুয়েদসহ উপজেলা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী এবং চেয়াম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের ভোটে ১ নম্বর বারহাল ইউনিয়নে মনজুরুল হামিদ চৌধুরী ১০ ভোট, মিসবাহ জামান ৮ ভোট, সুমন আহমদ ২ ভোট, ২ নম্বর বিরশ্রী ইউনিয়নে একক প্রার্থী আব্দুস সাত্তার, ৪ নম্বর কাজলসার ইউনিয়নে জুলকারনাইন লস্কর ১০ ভোট, আশরাফুল আম্বিয়া ৮ ভোট, মোস্তাফিজুর রহমান ১ ভোট, আব্দুল গফুর ১ ভোট, ৩ নম্বর খলাছড়া ইউনিয়নে কবির আহমদ একক প্রার্থী, ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়নে মাওলানা আফতাব আহমদ ১২ ভোট, মুহি উদ্দিন ৪ ভোট, আব্দুস সবুর ১ ভোট, নিহার রঞ্জন ১ ভোট, একরাম আহমদ ১ ভোট, ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নে ইকবাল আহমদ চৌধুরী একল ১২ ভোট, হাসান আহমদ ৭ ভোট, ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নে বিভাকর দেশমুখ্য ১১, মহসিন মর্তুজা চৌধুরী টিপু ৯ ভোট, ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক রিয়াজ ১৫ ভোট, আব্দুল হাই ৫ ভোট, ৯ নম্বর মানিকপুর ইউনিয়নে আবু জাফর মোহাম্মদ রায়হান ১০ ভোট ও নুরুল আমিন চৌধুরী রিলন ১০ ভোট পান।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ‘দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করতে হবে। গ্রাম পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌছে দিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই কেউ যাতে নৌকার বিরুদ্ধে অবস্থান না নেন সেদিকে খেয়াল রাখতে নেতৃবৃন্দ সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।

Manual6 Ad Code

সভা শেষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি আওযামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটে দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করা হয়েছে। চুড়ান্ত হওয়া প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে দলীয় প্রার্থীকে নৌকা প্রতিক দেওয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code