তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার কাউন্সিল সম্পন্ন কুতুব ফরহাদ সভাপতি, শেখ রেদওয়ান সম্পাদক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সিলেট পশ্চিম জেলার সভাপতি কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ এর উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।

Manual3 Ad Code

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদ, অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের ও সদস্য মো. আবুল কাশেম।

Manual1 Ad Code

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. কুতুব আল ফরহাদকে সভাপতি, শেখ রেদওয়ান হোসেনকে সাধারণ সম্পাদক ও মাহবুব খাঁনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট সিলেট পশ্চিম জেলা শাখার কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন – সহ সভাপতি রেজাউল করিম, হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, খালেদ আহমদ, নাজমুল ইসলাম শিহাব, প্রচার সম্পাদক শেখ বিলাল আহমদ, সহ প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, রইছ উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান আহমদ সূফী, অফিস সম্পাদক মো. ফয়ছল ইসলাম, সহ অফিস সম্পাদক আব্দুল হান্নান, নুর হোসেন চৌধুরী, রেদ্বওয়ান রাজা, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ রাজন, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত জুম্মান, জুনেদ আহমদ, বায়জিদ আহমদ, মো. রুকন উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম রাজন, ইমদাদুর রহমান মুক্তা, শরিফ মাহদী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সালাম, আল আমিন সুমন, মিজানুর রহমান, আব্দুল আহাদ। সদস্য – নিজাম উদ্দিন, সেলিম আহমদ, মাহবুবুর রহমান, শামসুল ইসলাম, আহকামুল ইসলাম, জুনায়েদ তালুকদার, জাকির হোসেন, তুহিন আহমদ, শুয়াইবুল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, ইউসুফ আলী খাঁন ও জুবায়ের আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code