আল-আকসায় ফের ইসরায়েলি হামলা, আহত ৪২

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আবারও ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।

শুক্রবার (২৯ এপ্রিল) এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের বেশির ভাগই শরীরের ওপরের অংশে আঘাত পেয়েছেন। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে ইসরায়েলি পুলিশ বলেছে, ফিলিস্তিনি দাঙ্গাকারীরা প্রথমে আল-আকসার নিচের দিকে ইহুদিদের পবিত্র স্থানের পশ্চিম প্রাচীরে পাথর নিক্ষেপ ও পটকা ছুড়তে শুরু করে। তারপর পুলিশ আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষ বাধে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পুলিশ নির্বিচারে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।

সংঘর্ষের সময় তিনজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, দুজনকে ঢিল ছোড়ার অভিযোগে এবং অন্যজনকে জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে।

Manual5 Ad Code

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। মুসল্লিরা নিরাপদে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছেন এবং নামাজ আদায় করছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ‘আল-আকসা ঘিরে এখনো উত্তেজনা বিরাজ করছে।’

Manual4 Ad Code

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর গত দুই সপ্তাহে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৩০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

Manual5 Ad Code

সূত্র : আলজাজিরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code