

ডেস্ক নিউজ ঢাকা : তিনটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা এবং অষ্টম ধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
আগামী ১১ মে পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।