সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অনুশীলনের অংশ নিতে ৮ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। এটি শীতল যুদ্ধের পর অঞ্চলটিতে যুক্তরাজ্যের বেশি সংখ্যক সেনা মোতায়েনের অন্যতম ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে খবরে বলা হয়েছে, কয়েক ডজন ট্যাংক ফিনল্যান্ড থেকে শুরু করে নর্থ মেসিডোনিয়া পর্যন্ত মোতায়েন করা হবে।

Manual3 Ad Code

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বর্ধিত পরিকল্পনার আওতায় এই গ্রীষ্মেই এসব সেনা মোতায়েন করা হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন আগে এই পরিকল্পনা করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেশী দেশে রাশিয়ার আক্রমণের পর সেই পরিকল্পনাকে বর্ধিত করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code