ইউক্রেনকে আরও সামরিক সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে আরও সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। চলমান যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে দেশটিকে অতিরিক্ত একশ ৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছে দেশটি। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এটিকে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর সর্বোচ্চ সামরিক সহায়তা বলছে ব্রিটিশ সরকার।

Manual5 Ad Code

এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হামলায় শুধু ইউক্রেনেই বিপর্যয় ঘটছে না- পুরো ইউরোপের শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। নতুন এ সহায়তায় কী কী থাকছে তা স্পষ্ট করেননি তিনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code