মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করার দাবি চীনের

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:তাইওয়ান প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে সতর্ক করার দাবি করেছে চীন। বুধবার চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবামাদমাধ্যম রয়টার্স। বেইজিং-এর দাবি, তারা তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করা মার্কিন যুদ্ধজাহাজটির গতিবিধি পর্যবেক্ষণের পর এটি সতর্ক করেছে। মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর জানিয়েছে, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস পোর্ট রয়্যাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী’ আন্তর্জাতিক পানিসীমার মধ্য দিয়ে তাইওয়ান প্রণালীতে তাদের রুটিন ট্রানজিট পরিচালনা করেছে। এটি ছিল দুই সপ্তাহের মধ্যে তাদের এই ধরনের দ্বিতীয় মিশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code