ফুটবলকে বিদায় বললেন ক্যাসিয়াস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তী হোল রক্ষক ইকার ক্যাসিয়াস। হার্ট এ্যাটাকের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকার পর আজ মঙ্গলবার হঠাৎ করেই অবসরের ঘোষনা দেন ৩৯ বছর বয়সী ক্যাসিয়াস। অবসান ঘটলো তা ও ২২ বছরের বর্নাঢ্য ক্যারিয়ারের। গত বছরের মে মাসে পোর্তোর হয়ে অনুশীলনের সময় হার্ট এ্যাটাকের পর এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি।

Manual5 Ad Code

তবে হঠাৎ করেই অবসরের ঘোষনা দিয়ে দিলেন ক্যারিয়াস। হয়তো নিজেও বুঝতে পারছেন, বড় ধরনের অসুস্থতায় শরীর আর পেরে উঠছে না।

Manual1 Ad Code

দেশের হয়ে দু’টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপও জিতেছেন ক্যাসিয়াস। ২০০৮ ও ২০১২ সালে ইউরো ও ২০১০ সালে বিশ্বকাপ জয় করা স্পেন দলের সদস্য ছিলেন ক্যাসিয়াস।

ক্লাব ফুটবলেও সাফল্যে রঙ্গিন ছিলেন ক্যাসিয়াস। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার লা-লিগা ও তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ক্যাসিয়াস। রিয়ালের হয়ে ৭শর বেশি ম্যাচ খেলেছেন তিনি।

নিজের অবসর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্যাসিয়াস বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে কঠিনতম একটি দিন, বিদায় বলার সময় চলে এসেছে।’

১৯৯০ সালে টিনএজার হিসেবে রিয়াল মাদ্রিদে ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যাসিয়াস। এরপর ১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলে যোগ দেন তিনি। ২০১৫ সাল পর্যন্ত রিয়ালে খেলেন তিনি। এরপর রিয়াল ছেড়ে পর্তুগীজ ক্লাব পোর্তোতে যোগ দেন ক্যাসিয়াস। পোর্তোর হয়ে চার মৌসুমে ১১৬টি ম্যাচ খেলেছেন তিনি।

২০০০ সালে স্পেন জাতীয় দলে যোগ দেন ক্যাসিয়াস। ১৬ বছর দাপটের সাথে স্পেনের গোলবার সামলিয়েছেন তিনি। এ সময় ১৬৭টি ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস।

Manual1 Ad Code

ক্যাসিয়ারের অবসর ঘাষনার পর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক ক্যাসিয়াস। মাত্র ৯ বছর বয়সে স্প্যানিশ ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। সে এখানে পারফরমেন্স করেছে এবং ২৫ বছর আমাদের জার্সি আগলে ছিলো। এমনকি আমাদের সর্বকালের সেরা অধিনায়কও হয়ে উঠেছিলো সে। আজ আমাদের ১১৮ বছরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলারকে পেশাগত খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে, সে এমন একজন খেলোয়াড়, যাকে আমরা ভালোবাসি ও প্রশংসা করি। সে এমন একজন গোলরক্ষক, যে তার কাজ দিয়ে রিয়াল মাদ্রিদকে আরও বেশি জনপ্রিয় করেছেন। মাঠ ও মাঠেই বাইরে তার আচরন অনুকরণীয়।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code