পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন হবে। বিশ্ব দরবারে পদ্মা সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে অ্যান্টিগা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও একটি টেস্ট খেলবে বাংলাদেশ, সেন্ট লুসিয়ায়। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code