বিরল কীর্তি অশ্বিনের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: টেস্টে বাবা-ছেলে একই বোলারের কাছে আউট হওয়ার ঘটনা অতি বিরল। সর্বশেষ বিরল সেই ঘটনায় নাম উঠলো ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ২০১১ ও ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট শিবনারায়ন চন্দরপলকে দু’বার করে আউট করেছেন তিনি। সর্বশেষ ডমিনিকায় প্রথম টেস্টে অশ্বিনের শিকার হলেন চন্দরপলের ছেলে তেজনারায়ন।

Manual8 Ad Code

টেস্টে একই বোলারের কাছে বাবা-ছেলের আউট হওয়ার ঘটনা আছে বেশ কয়েকটি। চমকপ্রদ বিষয়টি হলো সেখানে দুটি নামই ঘুরে-ফিরে এসেছে। হয় চন্দরপল নাহলে কেয়ার্নস!

Manual3 Ad Code

ইয়ান বোথামের শিকার ল্যান্স ও ক্রিস কেয়ার্নস

Manual1 Ad Code

নিউ জিল্যান্ডের ফাস্ট বোলিং অলরাউন্ডার ল্যান্স কেয়ার্নস টেস্ট ক্যারিয়ার শুরু করেন ১৯৭৪ সালে। শেষ টেস্ট খেলেছেন ১৯৮৫-তে। তার ছেলে ক্রিস কেয়ার্নসও বাবার মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার। যার টেস্ট ক্যারিয়ার শুরু ১৯৮৯ সালে। তাদের দুজনের উইকেট নেওয়া ইয়ান বোথামের ক্যারিয়ার শুরু ১৯৭৭ সালে।

বোথাম প্রথমবার ল্যান্সকে আউট করেন টেন্ট ব্রিজ টেস্টে ১৯৭৮ সালে। বোথাম আবারও ল্যান্সকে শিকার বানান ১৯৮৩ সালে। এই বছর দু’বার ল্যান্সকে শিকার বানান তিনি। ল্যান্সের ছেলে ক্রিসকে অবশ্য একবারই বোথাম আউট করেছিলেন। সেটা ১৯৯২ সালে নিউ জিল্যান্ডেড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code