সুখবর দিলেন তামিমরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

ঈদের এক সপ্তাহ ছুটি শেষে মঙ্গলবার থেকে অনুশীলনে ফিরছেন ক্রিকেটাররা। এর আগে ক্রিকেটারদের প্রথম দফার করোনা পরীক্ষা সফলভাবেই সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটার মিলিয়ে ৩১ জন নেগেটিভ হয়েছেন। তবে জৈব সুরক্ষায় ঢুকতে আরও একবার পরীক্ষা দিতে তামিম ইকবালদের। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

করোনা নেগেটিভ হওয়ার পর ক্রিকেটাররা মঙ্গলবার থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। ইতোমধ্যে এক দফা করোনা পরীক্ষা হয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ক্রিকেটার, কোচিং স্টাফদের আবার নমুনা সংগ্রহ করা হবে। এই পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code