এলো শিরোনামহীনের ব্যয়বহুল ভিডিওর টিজার

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২০২২ সালে ২৫ বছর পূর্তি হলো ব্যান্ড শিরোনামহীনের। আর এটি উদযাপনে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে তারা। তৈরি হয়েছে সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও। নাম ‘পারফিউম’। যেখানে ব্যয় হয়েছে ২৫ লাখের মতো টাকা। মূলত ‘পারফিউম’ শিরোনামের অ্যালবামেই রাখা হচ্ছে গানটি। যেখানে দেখা মিললো গ্রিক পুরাণের ছায়া। গ্রিক পুরাণের মেডুসা ঘটনার আদলে সাজানো হয়েছে মিউজিক ভিডিও। মেডুসা এক নারী চরিত্র, যার মাথায় চুলের বদলে ছিল জীবন্ত সাপ। তার দিকে তাকালে প্রাণ পরিণত হতো পাথরে। ভিডিওটি পরিচালনা করেছেন শিরোনামহীনের দলনেতা, গীতিকার, সুরকার, বেজিস্ট জিয়াউর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code