

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশের পরিস্থিতি কখনই শ্রীলঙ্কার মতো হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে। ক্ষমতায় এসে তারা আবার দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই, জনগণের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। জনগণ জানে শেখ হাসিনার কোনও বিকল্প নাই। কারণ তিনি জনগণকে যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখান। বুধবার (১১ মে) দুপুরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিতে একটি ফ্লোটিং ক্রেন, দুটি টাগ বোট, ছয়টি হাইস্পিড বোট এবং নারায়ণগঞ্জে নির্মিত একটি ইনশোর প্যাট্রল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।