যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন হিলারি

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual5 Ad Code

62683

Manual2 Ad Code

ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন,নিউইয়র্ক:
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন হিলারি ক্লিনটন। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও সিনেটরকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে হিলারি ক্লিনটনের সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান। এর আগে সম্মেলনের প্রথম দিনে স্যান্ডার্সের সমর্থকরা হিলারির মনোনয়নের বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটায়। এই কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটিক পার্টিতে স্পষ্ট বিভক্তি ফুটে উঠতে দেখা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code