

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের মারিউপোলে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৭৩০ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আত্মসমর্পণ করেছে ৭৭১ জন। রাশিয়ার এই দাবি ইউক্রেনের পক্ষ থেকে আত্মসমর্পণ করার সেনার চেয়ে বেশি। তবে এখন পর্যন্ত এই সেনাদের পরিণতি কী হবে তা জানা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইউক্রেন বলছে, তারা বন্দি বিনিময়ের মাধ্যমে রাশিয়ার কাছ থেকে এই যোদ্ধাদের ফিরিয়ে আনতে চায়। তবে মারিউপোলের স্টিল কারখানায় কতজন যোদ্ধা রয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এমনকি আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পর তারা জানিয়েছে, মাত্র ২৫০ জন যোদ্ধা অস্ত্র সংবরণ করেছে।