স্বপ্ন এখন বাস্তব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

সম্পাদকীয়: সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান এক বাস্তবতা। দেশবাসীর, বিশেষত রাজধানীবাসীর বহুল কাঙ্ক্ষিত রাজধানীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিল দেশের প্রথম মেট্রোরেল শুরুতে চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। এরপর তা সম্প্রসারিত করা হবে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত। উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল ২০১২ সালে। মূল কাজ শুরু হয় ২০১৭ সালে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

Manual7 Ad Code

বস্তুত ২০৩০ সালের মাধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সব কয়টি লাইনের কাজ সম্পন্ন হলে রাজধানীর গণপরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে সন্দেহ নেই। অসহনীয় যানজট থেকেও মুক্ত হবে নগরবাসী। দেশে বর্তমানে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলোর প্রতিটির বিষয়ে মানুষের ব্যাপক আগ্রহ থাকলেও মেট্রোরেল প্রকল্পের প্রতি দেশবাসী, বিশেষ করে রাজধানীবাসীর আগ্রহ স্বভাবতই বেশি। এদিকে রয়েছে সবার বিশেষ দৃষ্টি। তাই আমরা মনে করি, রাজধানী ও এর আশপাশ এলাকার গণপরিবহণ সংকটের সমাধানে যেসব প্রকল্পের কাজ চলছে, সেসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

বিশ্বের সব আধুনিক শহরেই মেট্রোরেল ব্যবস্থা রয়েছে। কোথাও পাতাল রেল হিসাবে, কোথাও উড়াল রেল হিসাবে; আবার অনেক শহরে দুই ব্যবস্থাই চালু আছে। ঘনবসতিপূর্ণ ঢাকা নগরীতে অনেক আগেই এ ধরনের গণপরিবহণ ব্যবস্থা চালু করা উচিত ছিল। দুর্ভাগ্যের বিষয়, অতীতে সরকার ও নীতিনির্ধারকরা এদিকে দৃষ্টি দেননি। সেদিক থেকে বর্তমান সরকারের মেট্রোরেল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নকে নগরবাসী সাধুবাদ জানাবে নিশ্চয়ই। রাজধানীর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি গণপরিবহণ সংকট। এ সমস্যা নিরসনে নানা পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবতা হলো, দু-একটি ছাড়া রাজধানীর সব রুটের গণপরিবহণে যাত্রীসেবা অত্যন্ত নিুমানের। ফলে বাধ্য হয়েই অনেকে ব্যক্তিগত গাড়ি কিনে থাকেন। রাজধানীর তীব্র যানজটের এটি একটি বড় কারণ। এ বাস্তবতায় রাজধানীবাসী একটি মানসম্মত গণপরিবহণের অপেক্ষায় আছে দীর্ঘদিন ধরে। মেট্রোরেল চালু হওয়ায় গণপরিবহণের অভাব কিছুটা হলেও দূর হবে সন্দেহ নেই। বাঁচবে নগরবাসীর মূল্যবান সময়ও। তবে মূলত উত্তর-দক্ষিণ পথে চলাচলকারীরাই এর সুফল পাবেন। এ মহানগরীতে উত্তর-দক্ষিণমুখী সড়ক তুলনামূলক বেশি, আবার মেট্রোরেলও উত্তর-দক্ষিণমুখী। নগরীতে পূর্ব-পশ্চিমমুখী সড়কের সংখ্যা অনেক কম। এ বাস্তবতায় ঢাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ পুরোপুরি নিরসনে নগর পরিকল্পনাবিদ এবং সরকারের নীতিনির্ধারকদের উচিত এ দিকটিতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code