লন্ডনে বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual7 Ad Code

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর নামাজে জানাজা
শুক্রবার (২০ মে) স্থানীয় সময় বাদ জুমা লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

জানাজা শেষে লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে মরদেহ নিয়ে আসা হয় যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির সর্বস্তরের জনতার শেষ শ্রদ্ধা জানাতে। মানুষের ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, এর পর একে একে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ, অন্যান্য রাজনৈতিক সামাজিক সংগঠন,
ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি ও বিভিন্ন সংগঠন।

Manual8 Ad Code

মরহুমের জানাজায় ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।  মরদেহ মসজিদ প্রাঙ্গণে পৌঁছলে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
জানাজায় ইমামতি করেন ব্রিকলেন জামে মসজিদের খাতিব নজরুল ইসলাম।

আব্দুল গাফফর চৌধুরীর জানাজায় অংশ নেন বাংলাদেশ থেকে আসা সাবেক মন্ত্রী শামসুল হক টুকু, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, সাহিত্যিক-সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতা।
অন্যান্যের মধ্যে জানাজায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য জাসদের সেক্রেটারি সৈয়দ আবুল মনসুর লিলু, ন্যাপের সভাপতি আজিজুর রহমান, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সিনিয়র সহসভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ শাহেদ রাহমান, সেক্রেটারী অধ্যাপক সাজিদুর রহমান,  লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসিডন্ট এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী তাইসির মাহমুদ, সাবেক ট্রেজারার আসম মাছুম, সৈয়দ নাহাস পাশা, আবু মুসা হাসান, সৈয়দ আনাছ পাশা, মুসলেহ উদ্দিন আহমদ, সালেহ আহমদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির লন্ডনের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, উদীচির হারুনুর রশিদ, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের পক্ষ থেকে হাজী আব্দুল হান্নান, আশরাফুজ্জামান, সেভেন মার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাবেক কাউন্সিলর নূরুদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোকমান আহমদ, আহবাব চৌধুরী, ফয়েজুর রহমান খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাউন্সিলার সেলিম চৌধুরী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নূরুল ইসলাম, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি আলিমুজ্জামান, বঙ্গবন্ধু সিসার্স কাউন্সিলের এম এ আজিজ, যুক্তরাজ্য যুবলীগের জামাল খান, সেলিম আহমদ খান, কাউন্সিলারদের মধ্য থেকে বারকিং অ্যান্ড ডাগেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলার মঈন কাদরী, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলার মুজিবুর রহমান প্রমুখ।

আগামী বৃহস্পতিবার গাফফার চৌধুরীর মরদেহে দেশে পৌঁছবে বলে শুক্রবার ঢাকায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code