ব্রিটেনে চালক সংকট সামাল দিতে সেনা মোতায়েন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বৃটেন ডেস্কঃ 

Manual8 Ad Code

ব্রিটেনে চলমান ভারি ট্রাকচালক সংকট সামাল দিতে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির স্টোরেজ ডিপোতে কমব্যাট ফ্যাটিগ পরা অবস্থায় তাদের দেখা গেছে। ব্রিটেনে চালকের অভাবে পেট্রল ও অন্যান্য সামগ্রী দেশটির বিভিন্ন অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না। সোমবার (৪ অক্টোবর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ব্রেক্সিট ও করোনার কারণে ব্রিটেনে মোটরশ্রমিক সংকট দেখা দিয়েছে। ট্রাকারের অভাবের মধ্যে জ্বালানি না পাওয়ার আতঙ্কে বড় শহরগুলিতে বিশৃঙ্খল দৃশ্য সৃষ্টি হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক বলেছেন, অতিরিক্ত সতর্কতা হিসাবে আমরা অতিরিক্ত ড্রাইভার নামিয়েছি। এখন পরিস্থিতির উন্নতি হয়েছে।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, তারা দেখেছেন লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ড জুড়ে কমপক্ষে দুই ডজন পেট্রল স্টেশন এখনও বন্ধ রয়েছে। এখনও খোলা স্টেশনগুলোর বাইরে তেল নিতে চালকদের লম্বা সারি দেখা গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code