১৫০ আসনে ভোট হবে ইভিএমে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। অতিরিক্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশনের কাছে দেড় লাখ ইভিএম আছে। সেটা দিয়ে ৭০-৭৫টি আসনে ভোট করা যাবে। আর আসন সংখ্যা নির্ভর করে ভোটারের সংখ্যার ওপর। ছোট আসন হলে ইভিএম কম লাগবে। বেশি ভোটার হলে ইভিএম বেশি লাগবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code