লন্ডনে আবদুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual4 Ad Code

লন্ডনে আবদুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনা করে ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সদ্য প্রয়াত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট মরহুম আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual7 Ad Code

রবিবার  (২২ মে ২০২২) বাদ আছর পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে কবি, সাংবাদিক,সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ।
মিলাদ ও দোয়া পরিচালনা ক‍রেন ব্রিকলেইন মসজিদের প্রধান খতীব নজরুল ইসলাম।

মিলাদ পূর্ববর্তী আলোচনায় অংশ নেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু এম পি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মরহুমের পুত্র অনুপম রেজা চৌধুরী, সহকারী হাইকমিশনার জাহিদুল ইসলাম, হাইকমিশনের প্রেস সেক্রেটারি আশেকুন্নবী, মরহুমের নাতী জেকব চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ ।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্ত রাজ‍্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার সম্পাদক এম সারব আলী, ধর্ম বিশয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সফিকআহমদ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমদ, শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছির প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code