লিটনের সাফল্যের চাবিকাঠি কী?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে– এমনটাই বলা হয়ে থাকে। সেইদিক থেকে চিন্তা করলে একজন মানুষের জীবনে কঠিন সময় আসা দরকার। সফল হতে হলে জীবনে ব্যর্থতা যেন অবশ্যম্ভাবী!  যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উৎসাহে সামনে এগিয়ে যান, তারাই সফল হন। লিটন দাসের ক্যারিয়ার ঠিক এমনই। ব্যর্থতাই লিটনকে বদলে দিয়েছে, নিয়মিত পাচ্ছেন সফলতা। তাই বলাই যায় ‘ব্যর্থতা’ লিটনের সাফল্যের চাবিকাঠি! অপার সম্ভাবনা নিয়ে জাতীয় দলে অভিষেক হয় লিটনের। কিন্তু নিজের প্রতিভা ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাকে নিয়ে শুরু সমালোচনা।

Manual7 Ad Code

যদিও এই উইকেটকিপার ব্যাটার নিন্দুকদের সমালোচনা গায়ে মাখেননি। নিজেকে ভেঙে গড়েছেন, বদলে ফেলেছেন অনুশীলনের ধরন। তাতে মিলেছে ছন্দ, ভাসছেন রানের বন্যায়। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও হেসেছে তার ব্যাট। পেয়েছেন সেঞ্চুরি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code