ছেলেকে সাথে নিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শেন ওয়ার্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার শেন ওয়ার্ন। রবিবার মোটরসাইকেল করে যাওয়ার সময় থেকে ছিটকে পড়ে যান প্রায় ১৫ মিটার দূরে। তবে চোট গুরুতর নয় বলে গেছে।

Manual3 Ad Code

৫২ বছরের এই স্পিনার দুর্ঘটনার পর নিজেই হাসপাতালে গিয়েছিলেন। ওয়ার্নের মনে হয়েছিল পা এবং কোমরে বড় আঘাত পেয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমকে ওয়ার্ন বলেন, বেশ কয়েক জায়গায় কেটে গেছে, একটু ব্যথা রয়েছে।

Manual2 Ad Code

৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গব্বায় শুরু হচ্ছে অ্যাশেজ। সেই প্রতিযোগিতায় ধারাভাষ্য দেওয়ার কথা ওয়ার্নের। সেই দায়িত্ব তিনি পালন করবেন বলেই মনে করা হচ্ছে।

Manual5 Ad Code

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। ৭০৮টি উইকেট রয়েছে তার ঝুলিতে। ১৯৪টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচও খেলেছেন এই স্পিনার। নিয়েছেন ২৯৩টি উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code