গণকমিশনের আয়-ব্যয়ের অনুসন্ধান করতে হবে: জাপা মহাসচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ১১৬ জন আলেমের বিরুদ্ধে যারা দুদকে অভিযোগ করেছে, সেই গণকমিশনের আয়-ব্যয়ের অনুসন্ধান করতে হবে। তিনি বলেন, ‘গণকমিশনের কোনও আইনি ভিত্তি নেই।’ কে বা কারা এবং কেন এই গণকমিশন সৃষ্টি করেছে, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার (২৫ মে) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টির সম্পাদকমণ্ডলীর সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব  মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code