ব্যান্ডউইথ নিতে চায় আসাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভারতের আসাম রাজ‌্য বাংলাদেশ থেকে ব‌্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আসাম রাজ‌্য সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান আসাম ইলেক্ট্রনিকস ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই আগ্রহ ব্যক্ত করে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারে’র কাছে বুধবার (২৫ মে) তার সচিবালয়ের দফতরের কোম্পানির প্রতিনিধি হিসেবে ইন্দো-বাংলা কাউন্সিলের সেক্রেটারি সুনীত কেপি একটি আগ্রহপত্র পেশ করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সুনীত কেপিকে আশ্বস্ত করে বলেন, আমাদের ব‌্যান্ডউইথ রফতানির বিষয়ে কোনও সমস‌্যা নেই। এই ব‌্যাপারে আসামে ব‌্যান্ডউইথ রফতানির প্রক্রিয়া গ্রহণের জন‌্য মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।

যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হলে সিলেটের তামাবিল থেকে মেঘালয়ের ডাউকি হয়ে গুয়াহাটিতে আসাম নিজস্ব ব‌্যয়ে ক‌্যাবল সংযোগ স্থাপন করবে। এজন‌্য বাংলাদেশ তামাবিল পর্যন্ত নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে বিকল্প লাইন স্থাপন করবে বলে মন্ত্রী প্রতিনিধিকে আশ্বস্ত করেন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code