লগইন ছাড়া টুইট দেখা যাবে না টুইটারে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: দিনে দিনে নিয়ম কানুন কঠিন হচ্ছে টুইটারের। নতুন একটি নিয়ম চলু হতে যাচ্ছে এই প্ল্যাটফর্মে। তা হলো, লগইন না করে কোনও টুইট দেখা যাবে না এই প্ল্যাটফর্মে। এ পর্যন্ত এটি চালু না হলেও খুব শিগগিরই এটি চালু হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনগেজেট।

Manual4 Ad Code

তবে এটি আসলেই কোনও অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নাকি যান্ত্রিক ত্রুটি— সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, গত এপ্রিল থেকে লগ আউট হওয়া অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা সার্চ ফাংশন ব্যবহার করতে পারছেন না। এর এপিআইতে ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে বা আনা হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
এনগেজেট জানায়, এখন কোনও ব্যবহারকারী যদি এমন কাউকে টুইটারের কোনও বার্তা পাঠাতে চান যিনি এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী নন, তাকে এখন স্ক্রিন শট পাঠানো ছাড়া কোনও উপায় নেই। কেননা, লিংক পাঠালে অপরজন সেটি দেখতে পারবেন না। এদিকে গবেষকরা জানান, ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে প্রাপ্ত বয়স্করা এটি তুলনামূলক কম সময় ব্যবহার করছে। অনেকেই মনে করছেন, ব্যবহারকারী বাড়াতে নতুন করে এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code