দুই হাজার কর্মী ছাঁটাই করবে পেপাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ছাঁটাইয়ের তালিকায় এবার নাম লেখালো পেপাল। সম্প্রতি প্রতিষ্ঠানটি প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম এনগেজেট। শতকরা হিসেবে এটি প্রতিষ্ঠানটির মোট কর্মীর সাত শতাংশ। পেপালের প্রেসিডেন্ট এবং সিইও ড্যান স্কুলম্যান বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছাঁটাইয়ের কার্যক্রম শুরু হবে।

স্কুলম্যান বলেন, ‘বিদায়ীদের প্রতি যথাযোগ্য সম্মান এবং সমবেদনা জানাচ্ছি। তাদের আশানুরূপ প্যাকেজ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কনসালটেশন করা হবে। এনগেজেট জানায়, চলতি মাসে ছাঁটাই করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় পেপাল নতুনভাবে যুক্ত হলো। গুগল গতমাসে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। অপরদিকে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে বলে জানিয়েছে।

Manual1 Ad Code

অর্থনীতিতে মন্দার কারণেই এসব ছাঁটাই চলছে। গত ৫০ বছরে তাদের বেকারত্বের হার এখন সবচেয়ে বেশি। যদিও পেপালের ক্ষেত্রে এর রেভিনিউ এবং আয় ১১ শতাংশ বেড়েছে এবং প্রতি বছর সাত শতাংশ করে বাড়ছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code