কোরবানির ঈদে বাজার স্থিতিশীল রাখার আহ্বান এফবিসিসিআই’র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কোরবানির ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে সরকার-নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। শনিবার (২৮ মে) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। সভায় সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজার কমিটিকে বিশেষ তদারকি করার নির্দেশনাও দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code